ফুল হব না পাখি হব
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ১৮:০১
পঞ্চম শ্রেণি
ফুল হব না পাখি হব
ভাবছি বসে তাই।
ফুলের যেমন সুবাস আছে
পাখির যে তা নাই।
পাখির আছে মুক্ত ডানা-
কোথাও যেতে নেইকো মানা।
পাখির আছে নীল আকাশ
সঙ্গী তার হাওয়া বাতাস।
ওদের যেমন সঙ্গী আছে
আমার যে তা নাই।
ফুল হব না পাখি হব
ভাবছি বসে তাই।
বনানী বিদ্যানিকেতন
বনানী, ঢাকা