সশস্ত্র ফিলিপাইনীদের ওপর মালয়েশীয় সেনা হামলা

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের লাহাদ দাতু এলাকার কাছে সশস্ত্র ফিলিপাইনী মুসলিম গোষ্ঠীর ওপর সোমবার হামলা চালিয়েছে সেদেশের সেনাবাহিনী। বেশ কয়েকদিন ধরে ঐ দ্বীপে চলা সংঘর্ষে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এর ফলে পালাতে শুরু করেছে সেখানকার লোকজন। এদিন লাহাদ দাতু অঞ্চলের কাছে সেনা ও বিমান বাহিনী হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ জায়গায় ১৮০ জনের মত ফিলিপাইনী বসবাস করে। তাদের উচ্ছেদের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়। এছাড়া সেখানে পুলিশের সক্ষমতা বাড়াতে সোমবার সাত ব্যাটালিয়ন সেনা মোতায়েন করা হয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে ঐ এলাকায়। দেশটির জাতীয় পুলিশ প্রধান ইসমাইল ওমর বলেন, এ হামলা পরিচালনার ফলে আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি এবং সেনাদের কোন প্রকার ক্ষয়ক্ষতিও হয়নি। এর আগে এক সশস্ত্র ফিলিপাইনীর হামলায় দেশটির সেনা নিহত হয়।