মেহেরপুরে বাঁধাকপি এখন গো-খাদ্য

হরতালের কবলে পড়ে প্রায় ৪০ হাজার টাকার বাঁধাকপি গোখাদ্য হিসেবে মাত্র ২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার মেহেরপুর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে মন্টু তার জমির বাঁধাকপি রাজধানী ঢাকায় পাঠাবার জন্য ট্রাক বোঝাই করে মেহেরপুর শহর পর্যন্ত নেয়। এদিকে হরতাল চলার কারণে ট্রাক চালক ঢাকা যেতে অপরগতা প্রকাশ করায় মেহেরপুর কলেজ মোড়ে কপিগুলো নামিয়ে দেয়। শেষ পর্যন্ত ওই কপি মাত্র ২ হাজার টাকায় গোখাদ্য হিসেবে বিক্রি করে কোনরকমে লেবার খরচ মেটানো হয়।