কুমিল্ল¬া জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৪ মার্চ

কুমিল্ল¬া জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৪ মার্চ। এ নির্বাচনে ১০টি পদে ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ ও ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ প্যানেলে ৩৩জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন অ্যাড. গোপাল চন্দ্র ভৌমিক। প্রার্থীদের প্রচার-প্রচারণায় আদালতপাড়া সরগরম হয়ে উঠেছে। জানা যায়, এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ (১), সহ-সভাপতি অ্যাড. স্বপন কুমার দেব ও অ্যাড. মো. জহিরুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল হক সাঈদ (২), সহ-সাধারণ সম্পাদক অ্যাড. ওবায়েদ উল্লাহ সরকার ও ট্রেজারার অ্যাড. জাফর উল্ল্যা ভুঁইয়া। অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন: সভাপতি অ্যাড. কাজী নাজমুস সা’দাত, সহ-সভাপতি অ্যাড. মো. আব্দুল মালেক ভুঁইয়া ও অ্যাড. ছিদ্দিকুর রহমান (২), সাধারণ সম্পাদক অ্যাড. মো. তারেক আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মমিনুল হক ভুঁইয়া, ট্রেজারার মো. সুলতান আহমেদ (৩)।