মেহেরপুর জেলখানায় নানা অনিয়ম

মেহেরপুর জেলখানার মধ্যে চলছে নানা অনিয়ম ও অনাচার। নাম প্রকাশ না করার শর্তে জেলখানা থেকে পাঠানো চিঠি থেকে আসামিদের উপর জেলারের নানা অনিয়ম ও অনাচারের কথা জানা গেছে। চিঠিতে জানা গেছে, জেলার মাহাবুব কবির কারা ক্যান্টিনের ভেতরে নিজের ক্ষমতায় বিভিন্ন প্রকার মাছ ও মাংস, ডিম, সবজি, চপ-সিঙ্গাড়া এবং ডাল-পরোটা তৈরি করে বিক্রি করেন। এক্ষেত্রে তিনি শুধু বাইরের চেয়ে দ্বিগুণ দামে খাবার বিক্রি করেন না। রীতিমত তার ক্যান্টিনে আসামিদের খেতে বাধ্য করেন। কেউ খেতে না চাইলে তাকে জোরপূর্বক সেলের মধ্যে আটকে রাখেন এবং নানাভাবে মানসিক নির্যাতন করেন। এছাড়া সরকারি নিষিদ্ধ বিভিন্ন প্রকার কোমল পানীয় ক্যান্টিনের মাধ্যমে আসামিদের কাছে বিক্রি করেন।