ফেনসিডিল রাখার দায়ে গাংনীতে একজনের ৬ বছর জেল

ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৩য় আদালতের বিচারক জাকির হোসেন খান মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের আক্কাচ আলীর ছেলে রিপনকে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২ জুন রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেয়। মামলায় রাষ্ট্রপক্ষে আবু সালেহ মো. নাসিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কৌঁসুলি ছিলেন