বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দোয়ালিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের বাড়ির বসতঘরে, রছুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের ঠাকুর বাড়ি, নাপিত বাড়ি, পার্শ্ববর্তী নবীপুর গ্রামের গাইন বাড়িতে অগ্নিসংযোগ ও আমিন বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেমের ওয়ার্কসপ এবং ডাঃ শংকর কুমার দের ফার্মেসীতে, চৌরাস্তায় ইয়ামী সাফারী রেস্তোরাঁয় মুখোশধারী সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে ১০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।