হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় ভাংচুর
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:০০
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পশ্চিম চরনারানদিয়া গ্রামে প্রতিপক্ষরা ৮ বাড়িতে হামলা চালিয়ে প্রায় ২১ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার দিনগত রাতে ওই এলাকার বিল্লাল সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় শতাধিক লোক একযোগে পশ্চিম চরনারানদিয়া গ্রামে হামলা চালিয়ে প্রায় নগদ ৭২ হাজার টাকা স্বর্ণালঙ্কার দু’টি মোটরসাইকেল ও মূল্যবান আসবাবপত্রসহ ২১ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।
সমপ্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেউলি গ্রামের মোস্তফা (৬০) নামের এক ব্যক্তি খুন হয়। সংঘর্ষে নিহত মোস্তফা চাচাতো ভাইদের হাতে খুন হলেও পার্শ্ববর্তী গ্রামের ভাংচুরকৃত বাড়ির লোকদের আসামি করা হয়। থানার এস আই ওয়ালিদুজ্জান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানান।