চলচ্চিত্রের গানে ব্যস্ত পড়শী

ক্রমেই অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করছেন পড়শী। সর্বশেষ তিনি সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হূদয়ে একাত্তর’ চলচ্চিত্রে গান গেয়েছেন। এছাড়া পরবাসিনী, পোড়া মন, দেহরক্ষীসহ সমসাময়িক প্রায় সবক’টি চলচ্চিত্রেই পড়শীর গান থাকছে। পড়শী নিজের গানের ক্যারিয়ার প্রসঙ্গে বলেন, একজন শিল্পীর সবচেয়ে আরাধ্যের জায়গা চলচ্চিত্র। তাই এই মাধ্যমে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নিজের এসএসসি পরীক্ষা দিতে পারছেন না বলে বেশ সংকটে পড়েছেন। এছাড়া এই অবস্থার কারণে আমার বেশক’টি স্টেজ শোও বাতিল হয়েছে। যে কোনভাবেই এই অস্থিতিশীল অবস্থার পরিবর্তন প্রয়োজন। চলচ্চিত্রের ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি পড়শী তার তৃতীয় একক ‘পড়শী থ্রি’-এর কাজ শুরু করেছেন।