জাবিতে চালু হচ্ছে কমিউনিটি রেডিও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কমিউনিটি রেডিও। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও সাংস্কৃতিক জোটের যৌথ অংশগ্রহণের মাধ্যমে এ রেডিও চালু হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন। গতকাল সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সম্পাদক ড. শরিফ উদ্দিন, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এটিএম আতিকুর রহমান, প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক আফসার আহমদ, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক একেএম শাহনাওয়াজ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা প্রমুখ।