আজকের অনুষ্ঠান

বুধবার জাতীয় গণতান্ত্রিক লীগ : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষে আলোচনাসভা, বিকাল সাড়ে ৪টা, বাংলা একাডেমী ও আণবিক শক্তি কমিশনের সামনে স্বাধীনতা মঞ্চে। প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আলোচনাসভা, সাড়ে ১১টা, জাতীয় প্রেসক্লাবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট : সংখ্যালঘু সম্প্রদায়ের বিপন্ন মানুষের প্রতি সংহতি জানিয়ে প্রদীপ প্রজ্বলন, সন্ধ্যা ৬টা, কেন্দ্রীয় শহীদ মিনার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : জামায়াতে ইসলামীর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, শিখা চিরন্তনের সম্মুখে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি : দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বিকাল ৪টা, প্রেসক্লাবের সামনে। জনতার ধ্বনি : সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিষয়ে আলোচনাসভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের হলরুমে।