সেলিম ওসমান না’গঞ্জ চেম্বারের সভাপতি পুনঃনির্বাচিত
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:২৬
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে দুই বছরের জন্য (২০১৩-২০১৫) টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। সিনিয়র সহ- সভাপতি পদে মঞ্জুরুল হক ও সহ-সভাপতি পদে আব্দুস সোবহান মিয়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে চেম্বার কার্যালয়ে অফিস বেয়ারার নির্বাচনে ঐ তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র সঠিক থাকায় এবং কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন বোর্ড তাদের বিজয়ী ঘোষণা করে।
এছাড়া জেনারেল গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোহাম্মদ আলী, মো. বজলুর রহমান, মোহাম্মদ আইউব, এম সোলায়মান, প্রবীর কুমার সাহা, জিএম হায়দার আলী বাবলু, মো. মুক্তার হোসেন, মাহমুদ হোসেন, তানভীর আহমেদ। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মো. রাশেদ সারোয়ার, পরিতোষকান্তি সাহা, মো. হাসান ভুঁইয়া, জিএম ফারুক, মো. সাঈদুজ্জামান সাঈদ, ফারুক বিন ইউসুফ পাপ্পু। ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মো. সুলতান উদ্দিন নান্নু।