চকরিয়ায় জেনারেটর কর্মচারীর লাশ উদ্ধার
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:২৬
কক্সবাজারের চকরিয়ায় সোমবার রাতে জালালউদ্দিন (৩৮) নামে এক জেনারেটর কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত ব্যক্তি স্থানীয় মৃত মফিজুর রহমানের ছেলে।