মৃত্যুবার্ষিকী

ফরিদা সরকার সাবেক জ্বালানি মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী ফরিদা সরকারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ক্যান্সার আক্রান্ত হয়ে এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ফরিদা সরকার ছিলেন ভয়েস অব আমেরিকার সংবাদ পাঠিকা, সরকারি চাকরিজীবী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা। তার মৃত্যুবার্ষিকীতে এতিমখানায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের কর্মসূিচ গ্রহণ করা হয়েছে। এছাড়া মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে দোয়া করতে বলা হয়েছে।