জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে জাতীয় বিশ্ববিদ্যায়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত নিয়োগ আদেশ শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে। ড. রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। ইতিপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রোভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি অধ্যাপক কাজী শহীদুল্লাহর মেয়াদ শেষ হয়। অধ্যাপক রশিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লন্ডন থেকে পিএইচডি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্ট, তিনবার নির্বাচিত ডিন, শিক্ষক সমিতি, এশিয়াটিক সোসাইটিসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গবেষণা সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ৫ মাস কারাভোগও করেন তিনি।