প্রণব মুখার্জিকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান। এ সময় প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তিন বাহিনী প্রধান এবং উভয় দেশের হাইকমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে তার সফরের উপর একটি এ্যালবাম উপহার দেন। উল্লে¬খ্য, গত রবিবার প্রণব মুখার্জি তার স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় আসেন।