টপচার্ট
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ১৮:৪৮
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
এবিসি :এনিবডি ক্যান ড্যান্স
প্রভু দেবা পরিচালিত ‘এবিসি :এনিবডি ক্যান ড্যান্স’ সিনেমাটির গল্প বেশ সহজ সরলই বলা যায়। এখানে তেমন প্যাঁচের কিছু নেই। সাধারণ একটি বিষয় নিয়ে গড়িয়েছে সিনেমার কাহিনী। গল্প এগিয়ে চলেছে নানা ধরনের ড্যান্সের তালে। এ ছাড়াও দর্শক মুগ্ধ করার জন্য আছে প্রভু দেবার নাচ। বলিউডের প্রথম ড্যান্সভিত্তিক সিনেমা এটি।
সিলভার লাইনিংস প্লেবুক
হলিউডি পরিচালক ডেভিড ও রাসেল পরিচালিত ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় অভিনয়ের সুবাদে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা ব্র্যাডলি কুপার এবং অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমার সুবাদে লরেন্স ও কুপার মনোনয়ন পান এ বছরের অস্কারে। সেই সাথে সেরা অভিনেত্রীর পুরস্কারটিও জিতে নেন লরেন্স।
বলিউড টপচার্ট
স্পেশাল ছাব্বিশ
অক্ষয় কুমার, কাজল আগারওয়াল
এবিসি :এনিবডি ক্যান ড্যান্স
প্রভু দেবা, গণেশ আচার্য
রেইস টু
সাইফ, দীপিকা
বিশ্বরূপ
কমল হাসান, রাহুল বোস
ডেভিড
নিল নিতিন মুকেশ, বিক্রম
হলিউড টপচার্ট
জ্যাক দ্য জায়েন্ট স্লেয়ার
নিকোলাস হল্ট, স্ট্যানলি ট্যাচি
টুয়েন্টি অ্যান্ড ওভার
মাইলস টেইলার, জাস্টিন চন
আইডেন্টিটি থিফ
মেলিসা ম্যাকার্থি, জেসন বেটম্যান
ওয়ার্ম বডিজ
নিকোলাই হল্ট, তেরেসা পালমার
সিলভার লাইনিংস প্লেবুক
জেনিফার লরেন্স, ব্রাডলি কুপার