স্বরূপকাঠির কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর এইচ. এম মাহবুবুল আলম, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম ও সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক। সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা, দেশ গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, পল্ল¬ীগীতি, নৃত্য, কৌতুকসহ বিভিন্ন ইভেন্টে রত্না, সুমা, দিলরুবা, ইমরোজ, বিথী, সুস্মিতা, দেবযানি, স্মৃতি, মীম, রুপা, শারমিন, নিশি, কবিতা, নিপা, সানজিদা, তমা, নিপু, উম্মেহানি, মুনাসহ শতাধিক ছাত্রী অংশ নেয়।