খেলাঘর আসরের নবম দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে সাংস্কৃতিক সংগঠন উওরায়ন খেলাঘর আসরের কাউখালী শাখার নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খেলাঘর আসরের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর গোবিন্দ চাগচী রচিত ‘ইতিহাস কথা বলে’ নাটকটি মঞ্চস্থ করা হয়।