মায়ানমারে বাংলাদেশি পণ্যের মেলা

মায়ানমারে বাংলাদেশের ৩দিনব্যাপী একক বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার মেলার উদ্ভোধন করেন বাংলাদেশের বানিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ও মায়ানমারের বাণিজ্য মন্ত্রী ইউ উইন মাইন্ট। উদ্ভোধনী অনুষ্ঠানে উভয় দেশের বাণিজ্য মন্ত্রী আশাবাদ ব্যাক্ত করে বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশ এবং মায়ানমারের ব্যবসায়িরা দুই দেশের পণ্য সম্পর্কে জানতে পারবেন। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানী উন্নয়ন ব্যুরোর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মেলায় ৩২টি স্টলের মাধ্যমে বাংলাদেশের উত্পাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় উভয় দেশের ব্যবসায়িদের মধ্যে আলাদা করে বৈঠকের ব্যবস্থা রাখা হয়েছে।