ক্যারিয়ার জিজ্ঞাসা?
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:০৮
প্রশ্ন :আমি এই বছরে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব। আমি ভবিষ্যতে বাণিজ্য বিভাগে পড়ালেখা করতে চাই। বাণিজ্য বিভাগের বিষয়ে পড়তে চাইলে আমার জন্য ভালো কোন প্রতিষ্ঠান বা কোর্স রয়েছে? বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করে বাণিজ্য বিভাগে পড়তে চাইলে কোনো সমস্যা আছে কি?
মো. সাইফুল ইসলাম
বেড়া, পাবনা।
বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করে পরবর্তীতে বাণিজ্য বিভাগে পড়তে চাইলে কোনো সমস্যা নেই। আগে থেকে বাণিজ্যের কোনো বিষয় পড়া না থাকলেও কোনো সমস্যা হয় না। বাণিজ্য বিভাগে পড়তে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিবিএ করা যেতে পারে। এর বাইরে শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিবিএকেও মূল্যায়ন করা হয় ভালোভাবেই।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com