মিসরের পোর্ট সৈয়দে সেনা পাঠাচ্ছেন মুরসি

মিসরের পোর্ট সৈয়দের সুয়েজ খাল শহরে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গত মঙ্গলবার প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা একথা জানান। গতবছর নভেম্বর থেকে দেশটিতে শুরু হওয়া চলমান বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটাতে বিরাধীরা যখন মুরসি এবং তার দল মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সামরিক বাহিনীকে পুনরায় ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছে ঠিক সে মুহূর্তে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগের কথা জানানো হল। কর্মকর্তারা জানান, ঐ অঞ্চলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করায় বিক্ষোভকারীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। গত কয়েকদিন ধরে চলমান এই সংঘর্ষ ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে।