গোবিন্দগঞ্জে রিভলবার উদ্ধার

গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। থানা অফিসার ইনচার্জ শেখ দেলোয়ার হোসেন জানান- সাপমারা ইউনিয়নের কাটা নামক স্থান থেকে আমেরিকার তৈরি থ্রি পয়েন্ট টু বোরের একটি রিভলবার ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।