নন্দীগ্রাম পরিদর্শনে বিভাগীয় কমিশনার
ও ডিআইজি
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:২৮
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার নন্দীগ্রামে ইউএনও অফিস থানাসহ ১৫টি সরকারি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল ৫ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার আ.মান্নান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল হক পিপিএম পরির্দশন করেন। ওই সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহামুদ, বিজিপির কর্ণেল শামসউদ্দিন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ.বারিক প্রমুখ।