সৈয়দপুরে পৌর
কর্মচারিদের বিক্ষোভ
সমাবেশ
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:২৮
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
কাজে বাধা দেয়া ও মারপিট করায় সৈয়দপুরে পৌরসভা কর্মচারি ইউনিয়ন গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন শ্লোগানসহ শহর প্রদক্ষিণ করে। জানা যায়, মঙ্গলবার সৈয়দপুর পৌরসভার দিনাজপুর সড়কে লাইসেন্সের জন্য রিকশা ও ভ্যান আটকানোর সময় পৌর কর্মচারী মোবারক আলীকে শহরের আকাশ নামে জনৈক ব্যক্তি বাধা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারপিট করে।