গাজীপুরে বিদেশি প্রশিক্ষণে চার কিষাণ-কিষাণি

 কাপাসিয়া সংবাদদাতা গাজীপুরের কাপাসিয়া উপজেলার কমন ইন্টারেস্ট গ্রুপের (সিআইজি) ২ কৃষক ও ২ কৃষকের স্ত্রী কৃষিবিষয়ে প্রশিক্ষণের জন্য বিদেশে যাবার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ২ জন ইতিমধ্যেই বিদেশ ঘুরে এসেছেন। ৫ দিনের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য মনোনীতরা হলেন: উপজেলার চাঁদপুরের আঃ মোদালেবের ছেলে আজমাইল পালোয়ান (মালয়েশিয়া), তিলশুনিয়া গ্রামের সুলিমুল্লা ভূঞার মেয়ে রাহিমা সুলতানা (থাইল্যান্ড), ভাকোয়াদী গ্রামের আঃ রশিদ মোল্লার ছেলে মোঃ হযরত আলী মোল্লা (চীন) ও রামপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী রুবিয়া আক্তার (থাইল্যান্ড)। এছাড়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মমতাজউদ্দীন খন্দকার যাবেন ফিলিপাইন।