জগন্নাথপুরে ছেলে ধরা আতংকে স্কুলে উপস্থিতি কমছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ুয়া আনিকা বেগম (১২) নামের এক ছাত্রীকে মঙ্গলবার দুপুরে কেশবপুর গ্রামের পূর্বের হাওর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। স্কুলছাত্রীর পরিবার জানায়, আনিকা প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। স্কুলের অদূরে জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের নন্দিবাড়ি ব্রিজ অতিক্রমকালে এক যুবক তার মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে পার্শ্ববর্তী হাওরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় লোকজন ঐ যুবককে ধাওয়া করলে ছাত্রীকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে পাটলী ইউনিয়নের সব ক’টি প্রাইমারি স্কুলে ছেলে ধরা আতংক রটে।