ছোট পরিসরে ক্ষেপনাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া ছোট পরিসরের একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়া পূর্ব উপকূলের হোদো উপদ্বীপের ওনসান শহর থেকে উত্তর-পূর্ব দিকে একাধিক ছোট পরিসরের ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ প্রধানরা এক বিবৃতিতে জানিয়েছেন। তারা জানান, ক্ষেপনাস্ত্রটি ৭০ থেকে ২০০ কিলোমিটার (৪৫ থেকে ১২৫ মাইল) দূরত্ব অতিক্রম করে। গত মাসে পিয়ংইয়ংয়ের এক বিবৃতিতে এই পরীক্ষামূলক উেক্ষপণে ব্যবহার হওয়া অস্ত্রকে নতুন ‘ট্যাকটিকাল গাইডেড উইপন’ বা কৌশলগত নির্দেশিত অস্ত্র হিসেবে আখ্যা দেয়া হয়েছিল। ভিয়েতনামে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের পর এই প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করলো উত্তর কোরিয়া। -বিবিসি