নারী সাংবাদিক কেন্দ্রের দুটি ট্রেনিং মডিউল প্রকাশ

‘জেন্ডার সচেতন সংবাদ লিখন’ ও ‘জেন্ডার সংবেদি সংবাদ সম্পাদনা’ শিরোনামে দুটি ট্রেনিং মডিউল প্রকাশ করেছে নারী সাংবাদিক কেন্দ্র। গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কেন্দ্রের উদ্যোগে এ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা এবং মডিউল প্রণেতা সিরাজুল দাহার খান। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতায় নারীদের টিকে থাকতে এই ট্রেনিং বিশেষ ভূমিকা রেখেছে। ট্রেনিংপ্রাপ্তরা বিভিন্ন গণমাধ্যমে ভাল কাজ করছেন। নতুন সাংবাদিকদের জন্যও মডিউল দুটি সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন। সাংবাদিকতায় ট্রেনিংয়ে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।