সংসদে বিরোধী দলের মুলতবি প্রস্তাব নাকচ
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:০৩
জাতীয় সংসদের চলতি ১৬তম অধিবেশনে আলোচনার জন্য বিরোধী দলীয় সদস্যদের জমা দেয়া ৩৬টি মুলতবি প্রস্তাব নাকচ হয়ে গেছে। মঙ্গলবার বিকালে অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মুলতবি প্রস্তাবের সংখ্যা উল্লেখ করে নাকচের ঘোষণা দেন।
নোটিসগুলোর মধ্যে বিরোধী দলীয় সদস্যদের ছিলো ৩৫টি এবং একটি ছিলো স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের। বিরোধী দলের নোটিসদাতা সদস্যরা সংসদে উপস্থিত না থাকায় মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করার সুযোগ নেই বলে ডেপুটি স্পিকার নাচক করে দেন। তিনি জানান, বিএনপির এএম মাহাবুব উদ্দিন খোকন ১১টি, মোসাম্মত্ শাম্মী আক্তার চারটি, বেগম নিলুফার চৌধুরী মনি’র সাতটি, রেহানা আক্তার রানু চারটি ও নাজিম উদ্দিন আহমেদের নয়টি এবং মোহাম্মদ ফজলুল আজিম একটি নোটিস দিয়েছেন।