পতিসরে রবীন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চাই

নওগাঁ জেলার আত্রাই উপজেলা পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে। এখানে বসে কবি তাঁর অনেক বিখ্যাত লেখা পাঠকদের উপহার দিয়েছেন। জমিদারি দেখাশোনা করেছেন, কৃষকদের সঙ্গ দিয়েছেন। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নতি নিয়ে গবেষণা করেছেন। এখানকার মাটির স্তরে স্তরে ও মানুষের অন্তরে গেঁথে রয়েছেন রবীন্দ্রনাথ। গত ২ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের কাজও শুরু হয়েছে। আমরা নওগাঁবাসী শাহজাদপুরের মতো আত্রাইয়ের পতিসরেও একটি রবীন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের কাছে আকুল আবেদন করছি। কৃষিবিদ মো. সুলতান মাহমুদ, প্রভাষক, কৃষি বিজ্ঞান বিভাগ, ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ, ধামইরহাট, নওগাঁ।