নড়াইল মহিলা হকির শিরোপা ধরে রাখলো

নড়াইলের মেয়েরা ওয়ালটন মোটর সাইকেল দ্বিতীয় মহিলা হকির শিরোপা জিতেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ফাইনালে দলটি টাইব্রেকারে দিনাজপুরকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার। এছাড়াও সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নড়াইলের কিমি কর্মকার ও নাহিদা আক্তার সোমার হাতে বিশেষ পুরস্কার হিসাবে দশ হাজার টাকার গিফট ভাউচার এবং ওয়ালটনের অ্যান্ড্রোয়েট মোবাইল তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।