চারুকলার শিক্ষক
মরণ চাঁদ পাল
আর নেই
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৭
চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃিশল্পী মরণ চাঁদ পাল (৬৮) গতকাল দুপুর ২টা ৪৫ মি. বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিডনি ও হূদরোগে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে বারডেমে বাইপাস সার্জারি হয়েছিল। তিনি ১৯৬৩ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের পরামর্শে শিক্ষক হিসাবে চারুকলা ইনস্টিটিউটে যোগদান করেন। ২০০৬ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। ১৯৪৫ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার রায়েরবাজারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনী রেখে গেছেন। বারডেম থেকে তার লাশ চারুকলায় নেয়া হয়। এ সময় তার বহু ছাত্র-ছাত্রী ও সহকর্মী শিক্ষক শ্রদ্ধাজ্ঞাপন করেন। সন্ধ্যার পর রায়েরবাজার শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। -প্রেস বিজ্ঞপ্তি