ক বি তা

বেজায় বিড়াল সব

কুকুর-বিড়ালকে হার মানাতে চেয়েছ তোমরা, পোষ; তাই তো কখনো দেখি একেবারে ঘাড়-পাতা প্রভুভক্তি তোমাদের, বুকে-হাঁটা; কখনো আবার কারও ঘাড়ে কামড়ে রয়েছ নিজেরাই, দাঁত-কষ বেয়ে ঝরছে যা, তাতে বেশিই বিষ— স্রেফ বৃশ্চিকের লালা। জয়ে-পরাজয়ে কোথায় মানুষ তুমি, কতটুকু সিংহ? মানাতে পারনি পোষ তাকে; অকারণ হিংস্রও বটে তুমি, নও-নও সিংহ নও। ভয়ানক প্রজা তুমি, দীর্ঘ জিভ, ছোকেছাক, বেজায় বিড়াল তোমাদের ক্ষমা করে দিয়েও শেষতক আমি রই সিংহের সারিতে...