ক বি তা

পদচিহ্ন

যেদিকে পদচিহ্ন, পাঁচটি আঙুল অথবা গোড়ালির ছাপ জেগে আছে, সেদিকেই হেঁটে যাই দৃপ্ত পায়ে মাঝে মাঝে শূন্যতার পায়ের আঙুল ফুটে ওঠে দৃশ্যজুড়ে কিছুদূর পেরোলে মহীরূহ, কিছুটা দূরে ছায়ার মরু ছোট ছোট পা বড় হয় ধীরে ধীরে বিপরীত পথেও চোখ বোলাই এক নিমেষ একই ঢঙের পদ কিংবা পাদুকার চিহ্ন বয়ে গেছে দিগন্তের দিকে, পাতার জমজ শিশুরাও চুপচাপ শুয়ে আছে পদচিহ্নের পা ধরে বলেছিলে, পদচিহ্নে পা রেখে হেঁটে এসো সাবলীল শরীরী ভাষায়, অগণন পদ আর পাদুকার ভিড়ে তোমার নির্ভুল পদচিহ্ন কেবলই হারিয়ে ফেলি।