ফোকাস
রান্নায় মৌসুমী
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২০:১৯
চিত্রনায়িকা মৌসুমী এখন প্রায়ই চলচ্চিত্রের কাজের পাশাপাশি বিভিন্ন টিভি অনুষ্ঠানেও অংশ নিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ নারী দিবস উপলক্ষে একুশে টেলিভিশনের দিনব্যাপী নারী দিবস আয়োজনের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। ‘নারী তোমাকে অভিনন্দন’ শিরোনামের এই অনুষ্ঠানটি মূলত রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান। সম্প্রতি এর দৃশ্যধারণ করা হয়। একুশে টেলিভিশনে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠানটি।