মুক্তি পেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২০:৩৮
একদিন কারাভোগের পর গতকাল বুধবার মুক্তি পেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তাকে গ্রেফতারের প্রতিবাদ করায় ৮১ জন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তার মামলার বিচার প্রক্রিয়া আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আদালত। দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্টকে মঙ্গলবার তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
খবর এনডিটিভির।