নেত্রকোনায় বোরো ক্ষেতে সেচ দিচ্ছে ৫৫ হাজার মেশিন

নেত্রকোনা জেলায় বোরো আবাদ প্রায় শেষের পথে। ১ লাখ ৭০ হাজার হেক্টরের মধ্যে সব জমিতেই ইতিমধ্যেই বোরোর আবাদ শেষ হয়েছে। জমির ধান ভাল হবার জন্য এখন বোরো জমিতে চলছে সেচ কাজ। সারা জেলায় প্রায় ৫৫ হাজার বিভিন্ন জাতের সেচযন্ত্র বোরো জমিতে সেচ দিচ্ছে। তবে সরকারি হিসাবে সেচযন্ত্রের সংখ্যা হচ্ছে ৪৮ হাজার ১০৪টি। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় বিদ্যুত্চালিত গভীর নলকূপের সংখ্যা হচ্ছে ৩০১টি, অগভীর নলকূপ ৪,৮৭৩টি, এলএলপি(লো লিপ্ট পাম্প) ৩৪৪টি। এছাড়া্ ডিজেলচালিত গভীর নলকূপ হচ্ছে ৫৯টি, অগভীর নলকূপ হচ্ছে ২৯,২০৯টি এবং এলএলপি হচ্ছে ৩,৯২৮টি। অপরদিকে অন্যান্য পাম্পের সংখ্যা হচ্ছে ৯,৩৯০টি। তবে বেসরকারিভাবে উল্লিখিত সেচযন্ত্রের সংখ্যা আরো বেশি বলে জানা গেছে। উল্লি¬খিত সেচযন্ত্রের অধিকাংশ ডিজেলচালিত হওয়ায় এবং এর মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা মেশিন চালাতে পারে না বলে অনেক সেচযন্ত্র বন্ধ থাকে। ফলে সেচ কাজের নানান সমস্যা হয়। এছাড়া বোরো এলাকায় কোন কোন কৃষক নিজের জমিতে সেচের জন্য অন্যের সেচযন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিলে তাকে আলাদা টাকা পরিশোধ করতে হয়, এনিয়ে অনেক সময় ঝামেলারও সৃষ্টি হয় বলে জানা গেছে। কৃষকদের এখন দাবি- বিদ্যুত্চালিত সেচযন্ত্রের জন্য অব্যাহত বিদ্যুত্ সরবরাহ করা। কৃষিবিভাগ জানায়, এবার সকল সেচযন্ত্রই সচল,অকেজো কোন সেচযন্ত্র নেই