কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

এলেঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক এলেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক জিন্নাহ এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভুয়াপুর সংযোগস্থলে ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আগামী ২৮ মার্চ এলেঙ্গা পৌরসভা নির্বাচনে তার মেয়র পদে নির্বাচন করার কথা ছিল।