নাসিরনগরে দুই দিনের ওয়াজ মাহফিল শুরু
নাসিরনগর (বি বাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২১:০৩
নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীর কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকসে বন্দী (রঃ) ও শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকসে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকীর (রঃ) ২ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আজ শুক্রবার শুরু হচ্ছে। মাহফিলে দৈনিক ইনকিলাব সম্পাদক মাওলানা এ এম এম বাহাউদ্দীন, নির্বাহী সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, মাওলানা ফজলুল হক আনোয়ারী প্রমুখ ওয়াজ নসিহত করবেন।