ঈশ্বরদীতে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২১:০৫
ঈশ্বরদীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে পাবনার একটি আদালত মাজাহারুল ইসলাম মিন্টু (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন আদালতের মাননীয় বিচারক শফিকুল ইসলাম এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মিন্টু পৌর এলাকার ফতেহমোহাম্মদপুর দক্ষিণপাড়া এলাকার আজাহারুল ইসলামের পুত্র। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৭ জানুয়ারি প্রতিবন্ধী কিশোরীকে মাজাহারুল ইসলাম মিন্টু ধর্ষণ করে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন, সরকারি পিপি এ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং বিবাদী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু।