গোপালগঞ্জে স্ট্রবেরি ফল জনপ্রিয় করতে মাঠ দিবস

গোপালগঞ্জে স্টবেরি ফল জনপ্রিয় হওয়ায় মাঠ দিবস করা হয়েছে। কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিএডিসি সদর উপজেলা রঘুনাথপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রঘুনাথপুর গ্রামের কৃষক দীলিপ কুমার বালার প্রদর্শনী প¬টে উত্পাদিত স্টবেরি তুলে এ মাঠ দিবস পালন করা হয়। কৃষি সম্প্রসারণের ডিডি অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন শষ্য উত্পাদন বিশেষজ্ঞ কিংকর চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা হরলাল মধু, মোঃ মোয়াজ্জেম হোসেন, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক দিপংকর রায়, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান সরোজকান্তি বিশ্বাস খোকন, কৃষক দিলীপ কুমার বালা প্রমুখ। কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিএডিসির তত্ত্বাবধানে ও সহায়তায় রঘুনাথপুর গ্রামের কৃষক দিলীপ কুমার বালা স্টবেরির চাষ করে ব্যাপক সাফল্য এবং লাভ পেয়েছেন বলে মাঠ দিবসে বক্তারা জানান।