মীর্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফার দরবারে মাহফিল শুরু আজ

মীর্জাগঞ্জের সাধক মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফার (র) দরবার ওয়াক্ফ এস্টেট আয়োজিত দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজ শুক্রবার শুরু হচ্ছে। সভাপতিত্ব করবেন ইউএনও মো.মিজানুর রহমান। ওয়াজ মাহফিলে এ অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ব্যক্তিসহ সারা দেশের লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন। ৯ মার্চ মোনাজাত পরিচালনা করবেন ঢাকাস্থ রামপুরা জামেয়ায়ে কারিমিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ্।