৪ লাখ টাকার জমি সাড়ে ১০ লাখ টাকা লিখতে হবে কেন?
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২১:৩৭
মাদারিপুরের রাজৈর-এর বাসিন্দা বৃদ্ধ ওবায়দুল হক বড্ডো দুঃখ করে জানালেন, জমি কেনার সময় বিক্রেতার সঙ্গে আমার কথা ছিল জমির দাম দিতে হবে ৪ লাখ টাকা। টাকাও দিলাম। এদিকে রেজিস্ট্রি অফিসে গিয়ে শুনি, দলিলের গায়ে সাড়ে ১০ লাখ টাকা লিখে রেজিস্ট্রি ফি দিতে হবে দেড় লাখ টাকা। এদিকে জমি বিক্রেতা দলিলের গায়ে লেখা হচ্ছে সাড়ে ১০ লাখ টাকা শুনে এখন দাবি করছেন সাড়ে ১০ লাখ টাকা না হলে সে জমি দেবে না। দেখুন, কথা অনুযায়ী ৪ লাখ টাকা দিয়ে এখন ঐ টাকা বিক্রেতা ফেরত দিচ্ছে না, আর জমিও বুঝিয়ে দিচ্ছে না। কীই না বিপদে পড়েছি। বৃদ্ধের এ কথা শুনে দুঃখ লাগাই স্বাভাবিক। প্রশ্ন জাগে- ৪ লাখ টাকা জমির দাম কেন দলিলে উল্লেখ করতে হবে সাড়ে ১০ লাখ টাকা! সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঐ বিষয়টি তলিয়ে দেখবেন কি? সৌমিক হাসান, ঢাকা।