খিলগাঁও থানার গাড়ি চালক ফেনসিডিলসহ গ্রেফতার

রাজধানীর খিলগাঁওয়ের সিপাইবাগ এলাকা থেকে ২শ’৫ বোতল ফেনসিডিলসহ খিলগাঁও থানার গাড়ি চালক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব-৩ এর মেজর আহমেদ হোসেন মহিউদ্দিনের নেতৃত্বে একটি টিম সিপাইবাগের ১৮০, ভূঁইয়াপাড়া বাড়িতে অভিযান চালায়। বাসা থেকে র্যাব ২শ’৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। র্যাব জানায়, আব্দুর রহমান খিলগাঁও থানা পুলিশের গাড়িতে ফেনসিডিল বহন করে বিভিন্ন স্থানে বিক্রি করে। এ ব্যাপারে খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই আসলাম জানান, আব্দুর রহমান থানার গাড়ি চালক। তাকে র্যাব ফেনসিডিলসহ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।