ধানমণ্ডিতে ছিনতাইকারীর কবলে মহিলা আইনজীবী
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২২:০৩
রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইয়ের কবলে পড়ে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খুইয়েছেন আইনজীবী দিলশাদ নিয়াজী মান্না। বুধবার রাতে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ডিপার্টমেন্ট স্টোর মীনাবাজারের কাছে এ ঘটনা ঘটে।
দিলশাদ জানান, তিনি রাত সাড়ে আটটার দিকে তার এক বোনকে নিয়ে বেঙ্গল আর্ট গ্যালারি থেকে রিকশাযোগে মালিবাগের বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র মোটর সাইকেল আরোহী দুই যুবক তার হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ব্যাগে ছিল সাড়ে ১২ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্রসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এ ঘটনায় তিনি ধানমন্ডি থানায় জিডি করেছেন।