শ্রীনগরে এক এমপির মালিকানাধীন বাস আগুনে পুড়লো

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে স্থানীয় সরকার দলীয় এমপি’র মালিকানাধীন আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস হরতাল সমর্থকরা আগুন দেয়ায় পুড়ে গেছে। পার্কিং অবস্থায় বাসটিতে আগুন দেয়া হয়। মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ পুড়ে যাওয়া এ বাসটির মালিক। বাসের একটি চাকায় আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রীনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ কাজটি হরতাল সমর্থকদের বলে ধারণা করা হচ্ছে।