মেধাবী মুখ

মো. মাহে আলম দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২০১২ সালে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার পিতা সাব-ইন্সপেক্টর মো. আলমগীর হোসেন ও মাতা মিনোয়ারা বেগম। আমেনা আক্তার মতলব উপজেলার আধারা সরকারি প্রাঃ বিঃ থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে জি.পি.এ-৫ বৃত্তি পেয়েছে। সে মতলব (দঃ) থানার চাঁদপুর জেলা, পাঁচদোনা গ্রামের পিতা-মো. আলম এবং মাতা-শিখা বেগম এর প্রথম কন্যা। আমেনা আকতার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্কুলের শিক্ষক/ শিক্ষিকা, গৃহশিক্ষক ও মা-বাবার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে ভাল ফলাফলের জন্য সে সকলের দোয়াপ্রার্থী।