বিশ্বনাথে হাওর অঞ্চল মত্স্যচাষিদের প্রশিক্ষণ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ১৫:৪০
সিলেটের বিশ্বনাথে হাওর অঞ্চলের মত্স্যচাষ ও ব্যবস্থাপনা, বিল নার্সারি স্থাপন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মত্স্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. নিত্যানন্দ দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা মত্স্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, সহকারী পরিচালক মো. শাহজাহান, মোল্ল¬া এমদাদুল্ল¬াহ।
এদিকে ইউনিয়ন পর্যায়ে মত্স্যচাষ প্রযুক্তিসেবা উপলক্ষে বিকালে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ মত্স্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. নিত্যানন্দ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মত্স্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, সহকারী পরিচালক মো. শাহজাহান, মোল্ল¬া এমদাদুল্ল¬াহ। এ সময় উপজেলার বিভিন্ন মত্স্যচাষি উপস্থিত ছিলেন।