বেতাগীতে ব্র্যাকের অনুদান

বেতাগীতে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক বেতাগী কার্যালয়ে কৃষকদের মাঝে রবিবার আনুষ্ঠানিকভাবে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের খাদ্য নিরাপত্তা কর্মসূচি ব্যবস্থাপক শিশির সমাদ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম সুজন, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু। বক্তব্য রাখেন সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা এনায়েতুছ সোবাহান, কৃষক কেশব চন্দ্র মণ্ডল। এ সময় উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরেবাংলা ও বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী ব্লকের ৫৯ জন কৃষক-কৃষাণিদের মাঝে জমি চাষাবাদের জন্য চাষ, সার, সেচ ও কীটনাশক বাবদ জনপ্রতি ৩ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার ৫০০শ টাকা অনুদানের অর্থ প্রদান করেন।